হাওজা নিউজ এজেন্সি: একটি জোরালো বিবৃতিতে কোলিভান্ড বলেন, “ইরান মর্যাদা, বেলায়েত ফকিহ, শহীদদের রক্ত, সেনাপতিদের বীরত্ব এবং এক মহান জাতির নিষ্ঠার দেশ।” তিনি বিশেষভাবে আমেরিকা ও ইউরোপের রাজনীতিবিদদের সম্বোধন করে বলেন যে ইরানি জনগণ তাদের কোনো হুমকি বা বাক্যবাণে আতঙ্কিত হবে না।
ট্রাম্পের উদ্দেশ্যে সরাসরি বার্তায় কোলিভান্ড বলেন, “মি. ট্রাম্প! ইরানি জাতি ৪৭ বছর ধরে প্রমাণ করেছে যে এই দেশের ভাগ্য ওয়াশিংটন বা কোনো বিদেশি থিংক ট্যাঙ্ক দ্বারা নির্ধারিত হয় না।
ইরানে নেতৃত্ব মানে বেলায়েতে ফকিহ, সাহস, কর্তৃত্ব এবং বিদেশি শক্তির মুখে অটল থাকা। আমাদের নেতৃত্ব অন্য দেশকে অপমান, ওষুধে নিষেধাজ্ঞা কিংবা যুদ্ধের মাধ্যমে প্রভাব বিস্তারের পথ বেছে নেয় না।
আমাদের মহান নেতা মর্যাদা ও প্রজ্ঞার সাথে জাতিকে পরিচালনা করেন। আপনি ইরানের জনগণকে নির্দেশ দেওয়ার অবস্থানে নেই।
কোলিভান্ড তার বক্তব্য শেষ করেন এ বলে, ইরান কোনো দুর্বল রাষ্ট্র নয় যে একটি বিবৃতিতে টলে যাবে। এই জাতি দায়িত্বজ্ঞানহীন রাজনীতিবিদদের অসার বক্তব্য কখনোই মেনে নেবে না।”
প্রসঙ্গত: এই বিবৃতি এমন এক সময়ে এলো যখন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক সংকট উত্তপ্ত পর্যায়ে পৌঁছেছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি মূলত একটি মানবিক সংগঠন হলেও, এর শীর্ষ নেতৃত্ব জাতীয় ইস্যুতে সরকারি অবস্থানের প্রতিফলন ঘটিয়ে থাকেন।
আপনার কমেন্ট